ফোল্ডিং স্ক্রিন নিয়ে Motorola Razr 40 সিরিজ ভারতে হাজির, ফিচার্স শুনলেই কিনতে ছুটবেন
সকল জল্পনার অবসান করে মোটোরোলা আজ (৩ জুলাই) আনুষ্ঠানিকভাবে ভারতে Motorola Razr 40 সিরিজের ফোল্ডেবল স্মার্টফোনগুলি লঞ্চ করেছে। লাইনআপটির অধীনে স্ট্যান্ডার্ড Motorola Razr 40 এবং হাই-এন্ড Motorola Razr 40 Ultra মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। ডিভাইসগুলি গত মাসেই গ্লোবাল মার্কেটে পা রেখেছিল, আর এবার এদেশের বাজারেও মুক্তি পেল। সিরিজের দুটি হ্যান্ডসেটই পি-ওলেড ডিসপ্লে সহ এসেছে। Razr 40 Ultra-তে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ৩.৬ ইঞ্চির পি-ওলেড সেকেন্ডারি ডিসপ্লে এবং একটি ১২ মেগাপিক্সেলের ডুয়েল-ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। অন্যদিকে, Razr 40-তে ১.৫ ইঞ্চির সেকেন্ডারি ডিসপ্লে এবং ৬৪ মেগাপিক্সেলের ডুয়েল-ক্যামেরা সেটআপ বর্তমান। এই দুটি ডিভাইসই অ্যান্ড্রয়েড ১৩ ইউজার ইন্টারফেসে চলে এবং এগুলিতে একটি করে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। আসুন তাহলে Motorola Razr 40 সিরিজের নতুন দুটি স্মার্টফোনের মূল্য এবং বিস্তারিত স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক।
ভারতে Motorola Razr 40 এবং Razr 40 Ultra মূল্য ও লভ্যতা
এদেশের বাজারে মোটোরোলা রেজার ৪০ একটিমাত্র ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে, যার দাম ৫৯,৯৯৯ টাকা। আরামোটোরোলা রেজার ৪০ আল্ট্রা-এর একমাত্র ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ৮৯,৯৯৯ টাকা। এই দুটি ডিভাইসই আগামী ১৪ জুলাই থেকে ভারতে অ্যামাজন, মটোরোলা ইন্ডিয়ার ওয়েবসাইট এবং রিটেইল স্টোরের মাধ্যমে বিক্রি হবে। আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং ক্রেডিট কার্ড ইএমআই লেনদেনে ক্রেতারা রেজার ৪০ আল্ট্রা-এ ৭,০০০ টাকা ছাড় পেতে পারেন, যেখানে রেজার ৪০ ছাড় সহ ৫৪,৯৯৯ টাকায় কেনা যাবে। মোটোরোলা রেজার ৪০ মডেলটি সেজ গ্রিন, সামার লাইল্যাক এবং ভ্যানিলা ক্রিম কালারে পাওয়া যাবে, আর রেজার ৪০ আল্ট্রা ইনফিনিট ব্ল্যাক এবং ভিভা ম্যাজেন্টা কালারে উপলব্ধ হবে।
